২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০১:০৮ পিএম

দাওয়াহ সোসাইটির উদ্যোগে রংপুরে মেডিকেলের হাফেজ শিক্ষার্থীদের সংবর্ধনা

দাওয়াহ সোসাইটির উদ্যোগে রংপুরে মেডিকেলের হাফেজ শিক্ষার্থীদের সংবর্ধনা
রংপুর মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল হাফেজে কুরআনদের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল হাফেজে কুরআনদের সংবর্ধনা অনুষ্ঠান। রোববার (২৮ সেপ্টেম্বর) মেডিকেল ইসলামিক দাওয়াহ সোসাইটির উদ্যোগে মেডিকেল ও নার্সিং ইনস্টিটিউটে অধ্যয়নরত হাফেজ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, রংপুর মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, নিউরোসার্জারি বিভাগের  রেসিডেন্ট ডা. মাহমুদুল হাসান। 

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, একজন হাফেজ শুধু একজন কুরআনের ধারক নন, বরং তিনি সমাজের নৈতিক ভিত্তি গঠনে ভূমিকা রাখতে পারেন। কুরআনের আলোকে জীবন গড়ার মাধ্যমে একজন চিকিৎসক হতে পারেন একজন প্রকৃত মানুষ, যিনি রোগীর শারীরিক সুস্থতার পাশাপাশি আত্মিক প্রশান্তির কথাও ভাববেন।

তাঁরা আরও বলেন, কুরআনের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করলে সমাজে ন্যায়, মানবতা ও আদর্শ প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁরা কুরআনের নিয়মিত তেলাওয়াত, অনুধাবন ও আমলের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী হাফেজ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ ও উপহার প্রদান করা হয়। 

ব্যতিক্রমী এ আয়োজনে সুধীজনদের উপস্থিতিতে পরিবেশ আবেগঘন ও অনুপ্রেরণামূলক হয়ে উঠে বলে জানান সংশ্লিষ্টরা। 

এইচএএম/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত