বিএমইউতে নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টে গ্যাবাপেন্টিনয়েডসের ভূমিকা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টে গাবাপেনটিনোয়েডসের ভূমিকা’ শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার ও কন্টিনিউইং মেডিকেল এডুকেশন (সিএমই) অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফিজিকেল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. কামরুল ইসলাম সেমিনার হলে এই আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. তাসলিম উদ্দিন, সভাপতি, বিএসপিএমআর। বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ, সেক্রেটারি জেনারেল, বিএসপিএমআর।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. ইমামুর রশিদ, সহযোগী অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, বিএমইউ। স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম। সঞ্চালনায় থাকবেন সহযোগী অধ্যাপক ডা. মো. নাদিম কামাল।
প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. আলী এমরান, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম নবি আজাদ, সহযোগী অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. নাদিয়া রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে রেনেটা পিএলসির সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার টিনা নূর গ্যাবাপেন্টিনয়েডস বিষয়ক প্রোডাক্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানের বিশেষ পর্বে নতুন ফিজিয়াট্রিস্ট (FCPS I MD) এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহযোগী অধ্যাপকদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি এবং ২০২৪ জুলাই আহতদের চিকিৎসায় বিভাগের ভূমিকা নিয়ে ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শিত হয়। পরে উপস্থিত অতিথি ও শিক্ষকদের অংশগ্রহণে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শেষ হয়।