০৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৫০ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্কবার্তা প্রকাশ

স্বাস্থ্য অধিদপ্তরের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্কবার্তা প্রকাশ
ছবি: মেডিভয়েস ফাইল

মেডিভয়েস রিপের্ট: সম্প্রতি ‘উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য প্রকল্প ২০২৫’ নামের একটি ‘ভুয়া’ প্রতিষ্ঠান সরকারি সংস্থার নাম ও কর্মকর্তার পরিচয় ব্যবহার করে উপজেলা পর্যায়ে বিভিন্ন পদে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির নাম জালিয়াতি করে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, ‘সম্প্রতি উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য প্রকল্প ২০২৫, মহাখালী, ঢাকা—নামে একটি প্রতিষ্ঠান দেশের উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, ইউনিট অফিসার ও স্বাস্থ্য সহকারী পদে লোক নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের নাম ও স্বাক্ষর ব্যবহার করে ই-মেইলের মাধ্যমে দরখাস্ত আহ্বান করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিম্নস্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়েছে।’

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, বর্ণিত প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বা নিয়ন্ত্রণাধীন কোন প্রতিষ্ঠান নয়। এটি একটি ‘ভুয়া’ প্রতিষ্ঠান। দেশের এক ধরনের স্বার্থান্বেসী মহল ও অসাধু চক্র স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এর নাম ও স্বাক্ষর ব্যবহার করে মাঝে মাঝে এমন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে।

স্বাস্থ্য অধিদপ্তর সাধারণ জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছে। পাশাপাশি, এই অসাধু চক্রকে চিহ্নিত করে নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক