ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত আরও ৩১১
মেডিভয়েস রিপোর্ট: আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৩১১ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত দাঁড়ালো ২৭ হাজার ৭৮২ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১০ জনের।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১৫ জন। এ নিয়ে বছর জুড়ে ২৬ হাজার ৩৭৯ জন আক্রান্ত সুস্থ হয়েছেন। আর এক হাজার ২৯৩ জন চিকিৎসা নিচ্ছেন।
তথ্য বলছে, গত একদিনে মৃত্যু বরণ করা ব্যক্তিদের দু’জন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর দু’জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এদের মধ্যে তিনজন নারী এবং দু’জন পুরুষ রয়েছেন। এ ছাড়া তিনজনের বয়স ২৫ থেকে ২৬ বছরের মধ্যে। আর দু’জনের বয়স ৫১ ও ৫৫।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ সময়ে আক্রান্তদের মধ্যে ৮২ জনই বরিশাল বিভাগের। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬১ ও উত্তর সিটি কর্পোরেশনে ৫১ জন রয়েছেন। সিটি কর্পোরেশনের বাইরে চট্টগ্রাম বিভাগে ৩৭, ঢাকা বিভাগে ৪২, খুলনা বিভাগে ১৫, রাজশাহী বিভাগে ২১ এবং ময়মনসিংহ বিভাগে আক্রান্ত হয়েছেন দুইজন।
তথ্য অনুযায়ী, চলতি বছরে বরিশালে মোট আক্রান্ত নয় হাজার ছাড়িয়েছে। এ বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৭০ জন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে চার হাজার ৪৩, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন হাজার ৫৯৮, ঢাকা উত্তর সিটিতে দুই হাজার ৪৭০, দক্ষিণে চার হাজার একজন, খুলনা বিভাগে এক হাজার ৫০৭, ময়মনসিংহ বিভাগে ৪৭২ এবং রাজশাহী বিভাগে দুই হাজার ৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ ছাড়া রংপুর বিভাগে ১৬২ ও সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৭৭ জন।
তবে মৃতদের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন। এখানে মোট ৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ১৮, চট্টগ্রামে ১৭ ও ঢাকা উত্তরে ১১ জন মারা গেছেন। এর বাইরে রাজশাহী বিভাগে ছয়, খুলনা বিভাগে পাঁচ এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন করে।
এনএআর/
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬