১১ অগাস্ট, ২০২৫ ০৬:৩১ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৩৪, মৃত্যু একজনের

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৩৪, মৃত্যু একজনের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আজ সোমবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ৪৩৪ জনের শরীরে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত একদিনে ৫৫৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ২৪ হাজার ৬১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ২৬৩ জন। আর মৃত্যু হয়েছে ১০২ জনের। বাকিরা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মৃত নারীর বয়স ২৭ বছর। তিনি মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, ৯৩ জন। আর ঢাকা উত্তরে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগে ৭৮, চট্টগ্রামে ৬৭, বরিশালে ৬২, খুলনায় ৩২, রাজশাহীতে ৫৩, ময়মনসিংহে আট এবং সিলেটে দুজন আক্রান্ত হয়েছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক