০৩ অগাস্ট, ২০২৫ ০৩:১৯ পিএম

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে: আসিফ নজরুল

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিট্যান্স যোদ্ধা দিবসের আয়োজনে এসব কথা বলেন আসিফ নজরুল।

উপদেষ্টা বলেন, ‘সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই। এই চুক্তি হলে বাংলাদেশিরা আরও সুযোগ-সুবিধা পাবে।’

তিনি বলেন, ‘সরকার যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়। প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে।’

যারা বিদেশে যেতে চান, তাদের উদ্দেশে পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, ‘একটু খোঁজখবর নিয়ে সেখানে যাবেন। বিদেশে গিয়ে অনিশ্চিত জীবনে ঝাঁপ দেবেন না। বরং টাকা-পয়সা থাকলে দেশে থেকেই ব্যবসা করতে পারেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক