২৫ জুলাই, ২০২৫ ০৮:৩৯ পিএম

বিমান দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৩৩, চিকিৎসাধীন ৫০ জন

বিমান দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৩৩, চিকিৎসাধীন ৫০ জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৫০ জন।

আাজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন (অজ্ঞাতনামা), ইউনাইটেড হাসপাতালে একজন মারা যান। কারও মরদেহ তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়, আবার কেউ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সর্বশেষ শুক্রবার দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাকিন নামের এক শিক্ষার্থী। তার বাড়ি গাজীপুর জেলা সদরের কোনাপাড়া এলাকায়। তিনি মোহাম্মদ হোসাইনের ছেলে।

দুর্ঘটনায় মোট দেড় শতাধিক ব্যক্তি আহত হন। অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও এখনো ৫০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪০ জন, সিএমএইচে আট জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একজন চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা একটার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দুর্ঘটনার তাৎক্ষণিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক