২১ জুলাই, ২০২৫ ১২:৩৭ এএম
৪৮তম বিসিএসে উত্তীর্ণ ৫২০৬
প্রতীকী ছবি
মেডিভয়েস রিপোর্ট: ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২০ জুলাই) রাতে এ ফল প্রকাশ করা হয়। এতে পাঁচ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে চার হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন উত্তীর্ণ হয়েছেন।
গত ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ-টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ প্রার্থী।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সূত্রে জানা গেছে, এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত