ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, আক্রান্ত ৩২১
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ করা দু’জনের একজন ঢাকার ডিএসসিসির ও অপরজন বরিশাল বিভাগের। এ সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন আরও ৩২১ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮৮ জন ডেঙ্গু রোগী।
আজ বুধবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ৯০৬ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৪ হাজার ৬০৫ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন। ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।
এসআইএস/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬