১৬ জুলাই, ২০২৫ ০৯:৫১ এএম

রাজশাহীতে পাট ক্ষেতের পাশে মিলল চিকিৎসকের সন্তানের লাশ

রাজশাহীতে পাট ক্ষেতের পাশে মিলল চিকিৎসকের সন্তানের লাশ
বাবাসহ স্বজনদের সঙ্গে নিহত শিশু আবরার, সাদা বক্সবন্দি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহীর পুঠিয়া উপজেলায় পাটক্ষেতের পাশে ঘাসের ভেতর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শওকত শরীফের ছয় বছরের সন্তান আবরারের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। 

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমনা কাদেরি আজ বুধবার (১৬ জুলাই) সকালে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্তানের লাশ পাওয়ার পর ডাক্তার সাহেব নিজেই রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিলেন। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেছেন। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা গেছে।’

মৃত্যুর কারণ জানতে পেরেছেন কিনা—জানতে চাইলে বেলপুকুর থানার ওসি বলেন, ‘শিশুটি আরও দুটি মেয়ে বাচ্চার সঙ্গে সন্ধ্যার আগে-পরে খেলছিল, যাদের সঙ্গে শিশুটিকে সর্বশেষ দেখা গেছে। শিশুটিকে খুঁজে না পেয়ে  ওদেরকে জিজ্ঞাসা হয়, তোমাদের সঙ্গে সর্বশেষ দেখা গেছে। এক পর্যায়ে একটা বাচ্চা আবরারের অভিভাবকদের জানায়, আমি দেখিয়ে দিচ্ছি। তখন বাড়ি থেকে এক-দেড়শ’ গজ দূরে পাট ক্ষেতের পাশে হাইব্রিড ঘাসের ক্ষেতে নিয়ে যায়। এর ভেতরে শিশুটির লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, শিশুটি যাদের সঙ্গে খেলছিল, তারাই হয় তো এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত চলমান আছে।’

ডা. শওকত শরীফ রাজশাহী মেডিকেল কলেজের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, শিশুর পিতা এজাহার দিতে থানায় এসেছেন।

এই ঘটনায় এলাকার সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক