০৭ জুলাই, ২০২৫ ০৬:৪৭ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, একদিনেই রেকর্ড ভর্তি ৪৯২ জন 

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, একদিনেই রেকর্ড ভর্তি ৪৯২ জন 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

আজ সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন বরিশালের এবং একজন খুলনার বাসিন্দা। এ নিয়ে জুলাইয়ের প্রথম সাত দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৬ জন। জুন মাসে মৃত্যু হয়েছিল ১৯ জনের। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিল মাসে ৭ জন এবং মে মাসে মারা যান ৩ জন। মার্চ মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ হাজার ৭৬৩ জন। একই সময়ে মৃত্যুবরণ করেছেন ৪৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন  এক হাজার ৩০৬ জন রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৮২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৯২৪ জন।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮৯ জন রোগী ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে ১৫৪ জন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৬৯ জন, খুলনায় ৫৪ জন, রাজশাহীতে ৬১ জন, চট্টগ্রামে ৫১ জন, ময়মনসিংহে ১০ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জুলাইয়ের প্রথম সাত দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬৭ জন ডেঙ্গু রোগী। অন্যান্য মাসগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ছিল জানুয়ারিতে এক হজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে এক হাজার ৭৭৩ জন এবং জুনে সর্বোচ্চ পাঁচ হাজার ৯৫১ জন।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১১ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ও তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক