২১ মে, ২০২৫ ১০:৫৯ এএম

আজ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আজ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার (২১ মে) রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে বেশি বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্যান্য বিভাগেও থাকবে ঝড়বৃষ্টি। দিনের তাপমাত্রা কিছুটা কমবে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২২ মে) সারা দেশের প্রায় সব বিভাগে দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা একটু বাড়বে।

শুক্রবার (২৩ মে) সপ্তাহের শেষ দিনে প্রায় একই ধাঁচের আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে। তাপমাত্রা সামান্য বাড়বে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির এই ধারাবাহিকতা আগামী সপ্তাহজুড়ে থাকতে পারে, বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আবহাওয়া অধিদপ্তর
  আরও পড়ুন
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক