২৮ এপ্রিল, ২০২৫ ০৪:১২ পিএম

ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ

ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কক্সবাজারের তিন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সরা। আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার নার্সিং কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকালে বক্তারা বলেন, এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছেনা। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।

নার্সিং শিক্ষার্থী মো. হিজবুল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন  ইমরান বাবু, অ্যানি সাহা, রাজ ইসলাম, মিসবাহ উদ্দিন নুর ও ফাইজা সুলতানা উর্মি। কক্সবাজার নার্সিং কলেজ, পালং ও কক্সমডেল নার্সিং ইনস্টিটিউটের তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

এর আগে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারী কোর্সকে ডিগ্রির সমমান করার দাবিতে রোববার বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত