১৩ এপ্রিল, ২০২৫ ১১:০২ এএম

ঢামেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির নতুন সভাপতি ডা. মিশু, সম্পাদক ডা. নাদিম

ঢামেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির নতুন সভাপতি ডা. মিশু, সম্পাদক ডা. নাদিম
ডা. তোফিক আহমেদ মিশু ও ডা. নাদিম হোসাইন। ছবিতে বাম দিক থেকে।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নির্বাচনে ডা. তোফিক আহমেদ মিশু সভাপতি ও ডা. নাদিম হোসাইন সেক্রেটারি হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢামেকে এই নির্বাচনের আয়োজন করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছয় সদস্য বিশিষ্ট কমিটির সহ সভাপতি ডা. ফাইজাহ বিনতে ফরিদ, সহ সাধারণ সম্পাদক ডা. গুলজার হোসেন, কোষাধ্যক্ষ ডা. সাইবুন নিসা রউফ ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডা. শফিকুল ইসলাম।

নির্বাচনে ২২২ জন ভোটারের মধ্যে ২০৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রি. জে. ডা. মো. আসাদুজ্জামানের তত্ত্বাবধানে আয়োজিত নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ, ফজলে রাব্বি হলের প্রভোস্ট অধ্যাপক ডা. এ এইচ এম মোস্তফা কামাল, সহকারী হল প্রভোস্ট ডা. শহিদুল ইসলাম আকন ও ডা. আহসান হাবিব, ইন্টার্ন চিকিৎসকদের কো-অর্ডিনেটর ডা. আহমেদ সামি আল হাসান, ডা. আলিম চৌধুরী হলের প্রভোস্ট অধ্যাপক ডা. আফিয়া শাহনাজ।

এ ছাড়া নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেছেন ছয়জন নির্বাচন কমিশনার (ইসি)। তারা হলেন—ডা. খালিদ ফারুক, ডা. সামিরা জামান সায়কা, ডা. মো. এহতেশামুল হক প্রিন্স, ডা. তাহমিনা দিনা, ডা. আবিদ ভুঁইয়া শ্রাবন ও ডা. মুশফিকা বিনতে আমিন।

ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর সোসাইটির নির্বাচনে সভাপতি ও সেক্রেটারি হিসেবে  বিজয়ী হওয়ায় ডা. তোফিক আহমেদ মিশু ও ডা. নাদিম হোসাইনকে মেডিভয়েসের অভিনন্দন।

প্রসঙ্গত, গত বছরের ৫ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা প্রথমবারের মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। এই নির্বাচনের মধ্য দিয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) নামে মেডিকেল কলেজ হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের নতুন সংগঠনের যাত্রা শুরু হলো।

চার সদস্য বিশিষ্ট সংগঠনটির সভাপতি নির্বাচিত হন ডা. আবরার হামিম এবং সাধারণ সম্পাদক হন ডা. রিফাত মাহবুব।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত