২৫ মার্চ, ২০২৫ ০৯:০১ পিএম

কেপিজে হাসপাতাল থেকে ঢাকার পথে তামিম

কেপিজে হাসপাতাল থেকে ঢাকার পথে তামিম
ছবি: সংগৃহীত

মেডিভয়েম রিপোর্ট: হার্ট অ্যাটাকের পর থেকে গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) সেখানে সফলভাবে তাঁর হার্টে রিংও পরানো হয়েছে।

তবে চিকিৎসকদের পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগেই হাসপাতাল বদলানো হচ্ছে তামিমের। কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তাঁকে। আজ ইফতারের পরই অ্যাম্বুলেন্সে করে কেপিজে হাসপাতাল ছেড়েছেন তিনি।

কেপিজে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের ইনচার্জ রাসেল হোসেন নিশ্চিত করেছেন যে, পারিবারিক সিদ্ধান্তেই তামিমকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে এবং সেখানেও তিনি পর্যবেক্ষণে থাকবেন।

সোমবার (২৪ মার্চ)  বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েন তামিম। সেখান থেকে তাঁকে বিকেএসপির অদূরের কেপিজে হাসপাতালে নেওয়া হয়।

এনজিওগ্রামের পর তামিমের মূল আর্টারিতে শতভাগ ব্লক পাওয়া গেলে তাঁকে তাৎক্ষণিক রিং পরানো হয়। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সোমবার বিকেলে সাংবাদিকদের বলেছিলেন, তামিমকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে, এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আজ ২৪ ঘণ্টা পেরোনোর পরও তামিমকে আরও একদিন কেপিজে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবে শেষ পর্যন্ত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

এসআই/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ক্রিকেটার তামিম ইকবাল
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক