২৪ মার্চ, ২০২৫ ১২:৩৫ পিএম

ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ডা. হারুন আর রশীদ ও ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, অতিশীঘ্র ড্যাবের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করার জন্য কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ড্যাবের ২৭১ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। এর মহাসচিব হিসেবে ছিলেন অধ্যাপক ডা. আব্দুস সালাম। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সভাপতি পদে ডা. মো. আবদুস সেলিম ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন ডা. মো. মেহেদী হাসান।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ভোটার (কাউন্সিলর) ২৬৪ জন। এর মধ্যে কেন্দ্রীয় কাউন্সিলর ১৩১ জন এবং অবশিষ্ট কাউন্সিলর জেলা ও অন্যান্য সাংগঠনিক জেলার জনশক্তি। তাদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন।

►প্রেস রিলিজ দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত