০৪ মার্চ, ২০২৫ ১২:১৮ পিএম

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বকেয়াসহ বর্ধিত ভাতা প্রদানে নির্দেশ বিএসএমএমইউর

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বকেয়াসহ বর্ধিত ভাতা প্রদানে নির্দেশ বিএসএমএমইউর
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বকেয়াসহ বর্ধিত ভাতা প্রদানের জন্য  অধিভুক্ত ইনস্টিটিউটগুলোকে নির্দেশ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। সোমবার (৩ মার্চ) বিএসএমএমইউর অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, বাজেট-০১ শাখার স্মারক নম্বর-৫৯০০.০০০০,১৪৬,০২০.০০১.২৬-৬৭, তারিখ- ০২মার্চ ২০২৫ইং মোতাবেক অত্র বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারী অবৈতনিক রেসিডেন্ট/নন-রেসিডেন্টদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা হতে বৃদ্ধিপূর্বক ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ হতে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা করে বকেয়া বিলসহ চলতি মাসের রেসিডেন্ট/নন-রেসিডেন্টদের মাসিক পারিতোষিক ভাতা বিল যাহা ৩০ শে জুন ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত কার্যকর হবে এবং পরবর্তীতে ১ জুলাই ২০২৫ খ্রি. তারিখ হতে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা করে রেসিডেন্ট/নন-রেসিডেন্টদের মাসিক পারিতোষিক ভাতা উপস্থাপনের জন্য অত্র বিশ্ববিদ্যালেয় সংশ্লিষ্ট বিভাগ সমূহ এবং অধিভুক্ত প্রতিষ্ঠানগুলিকে অনুরোধ করা হ'ল ’

►নোটিসটি দেখতে ক্লিক করুন

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত