০৩ মার্চ, ২০২৫ ০৫:৫৩ পিএম

বিএসএমএমইউতে দরিদ্র রোগীদের কল্যাণে যাকাত সংগ্রহ মেলা

বিএসএমএমইউতে দরিদ্র রোগীদের কল্যাণে যাকাত সংগ্রহ মেলা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দরিদ্র রোগীদের কল্যাণে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘যাকাত সংগ্রহ মেলা’ চালু করা হয়েছে। রোগী কল্যাণ সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী এ মেলা চালু করা হয়।

আজ সোমবার (৩ মার্চ) বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম মেলার উদ্বোধন করেন। 

এতে বলা হয়, বিএসএমএমইউতে পবিত্র মাহে রমজান-২০২৫ উপলক্ষে দরিদ্র রোগীদের কল্যাণার্থে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে ‘যাকাত সংগ্রহ মেলা’ চালু করা হয়েছে। যাকাত সংগ্রহ মেলা দুই দিনব্যাপী চলবে বলে জানানো হয়।

এতে আরো বলা হয়, দুই দিনব্যাপী এ মেলা সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলা চলবে।   

এতে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, বিএসএমএমইউ ভিসির একান্ত সচিব ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, অতিরিক্ত পরিচালক (অডিট) খন্দকার শফিকুল হাসান প্রমুখ। এ ছাড়া হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত