০১ মার্চ, ২০২৫ ০৩:৪৭ পিএম

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে এমপিও নিচ্ছে, বেতন ছাড়াও পাবেন ভাতা

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে এমপিও নিচ্ছে, বেতন ছাড়াও পাবেন ভাতা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকেই অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ মার্চ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যোগাযোগ দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই, বয়সসীমা ২২ থেকে ৩২ বছর মধ্যে হতে হবে, শুধু পুরুষ আবেদন করতে পারবেন এবং বেতন আলোচনা সাপেক্ষে।

চাকরির ধরন
বেসরকারি চাকরি, ফুলটাইম, কর্মক্ষেত্র অফিসে এবং কর্মস্থল দেশের যেকোনো স্থানে।

অন্যান্য সুবিধা
টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা এবং বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ৬ মার্চ ২০২৫।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত