না ফেরার দেশে কার্ডিওথোরাসিক সার্জন ডা. জিল্লুর রহমান
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান মারা গেছেন। অসুস্থতাজনিত কারণে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ইন্তেকাল করেন তিনি।
ডা. জিল্লুর রহমানের জানাজা শুক্রবার এশার নামাজের পর অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুহাম্মদ আকরাম হোসেন তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আকরাম বলেন, ‘কিছু কিছু মানুষকে প্রথম দেখাতেই মনে হয় অনেক আপন, তেমনি একজন মানুষ আমার ঘনিষ্ঠ আত্মীয় (বিয়াই) ডা. জিল্লুর রহমান। তিনি বাংলাদেশের প্রথম দিকের একজন কার্ডিওথোরাসিক সার্জন।’
স্মৃতিচারণ করে ডা. আকরাম বলেন, ‘তিনি অসুস্থ থাকার পরও সবসময়ই প্রাণোচ্ছল ছিলেন। ঢাকায় আসলে বেড়াতে বের হতাম, একদিন মাওয়া ঘাটে ইলিশ খেতে গিয়েছিলাম, অন্য একদিন পূর্বাচল গিয়েছিলাম। সর্বশেষ আমার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরামপুরে ও যান তিনি। যেখানেই যেতেন সবার মন জয় করে নিতেন।
১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন ডা. জিল্লুর রহমান। রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত থেকে অবসরে যান তিনি।
অধ্যাপক ডা. জিল্লুর রহমানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
টিআই/এনএআর/
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬