২২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:২৪ পিএম

বিএসএমএমইউর সাবেক ডিন ডা. শরীফুল ইসলামের মৃত্যু, ভিসির শোক

বিএসএমএমইউর সাবেক ডিন ডা. শরীফুল ইসলামের মৃত্যু, ভিসির শোক
অধ্যাপক ডা. সৈয়দ শরীফুল ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিভেনটিভ এন্ড স্যোসাল মেডিসিন অনুষদের সাবেক ডিন, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ শরীফুল ইসলাম। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ভিসির শোক

তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

অধ্যাপক সৈয়দ শরীফুল ইসলাম, জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র। তিনি বিএসএমএমইউ ছাড়াও ইংল্যান্ডের একটি ইউনিভাসির্টিতে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।

তাঁকে ময়মনসিংহ শহরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক