গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক ডা. শাহিন ইকবাল
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও অফথালমোলজির সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ শাহিন ইকবালকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। ডা. শাহিন ইকবাল ওএসডি হয়ে প্রতিষ্ঠানটিতে সংযুক্ত ছিলেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এতে সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত চিকিৎসককে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।
এতে বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী তিন কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এতে।
এনএআর/