২২ জানুয়ারী, ২০২৫ ১২:১৪ পিএম

এফসিপিএস মিডটার্ম পরীক্ষা: বেসিক সার্জিক্যাল স্কিল কোর্সে নিবন্ধনের আহ্বান

এফসিপিএস মিডটার্ম পরীক্ষা: বেসিক সার্জিক্যাল স্কিল কোর্সে নিবন্ধনের আহ্বান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস মিডটার্ম পরীক্ষার্থীদের জন্য তিন দিনের বেসিক সার্জিক্যাল স্কিল কোর্সের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। সার্জারি অ্যান্ড অ্যালাইডের প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক এই কোর্সটির নিবন্ধন হবে চার ধাপে, যা শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত স্কিল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক অধ্যাপক ইমতিয়াজ ফারুক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, যোগ্য সার্জনদের মাধ্যমে সাজানো তিন দিনের এই বেসিক সার্জিক্যাল কোর্সটি হাতে-কলমে নিরাপদ সার্জিক্যাল প্রশিক্ষণ এবং সারা দেশে এই বিষয়ে সমান প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্দেশ্যে তেরি করা হয়েছে।

এতে আরও বলা হয়, জানুয়ারি ২০২০ থেকে সার্জারি এবং সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে এই কোর্সটি এফসিপিএস মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। জুলাই ২০২৫ সেশনে এফসিপিএস মিডটার্ম পরীক্ষায় (সার্জারি ও সংশ্লিষ্ট) অংশগ্রহণকারী প্রার্থীদের ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি, ২২ থেকে ২৪ এপ্রিল, ২৮ থেকে ৩০ এপ্রিল ও ১১ থেকে ১৩ মের মধ্যে কোর্সে নাম নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

নোটিশে বিসিপিএসের ওয়েবসাইট থেকে প্রশিক্ষণার্থীদের নিবন্ধন করতে বলা হয়েছে।

►নোটিশটি দেখতে ক্লিক করুন 

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জনস (বিসিপিএস)
  এই বিভাগের সর্বাধিক পঠিত