১৭ জানুয়ারী, ২০২৫ ০৪:২৬ পিএম

হাজারীবাগে চামড়ার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

হাজারীবাগে চামড়ার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর চামড়া শিল্পের প্রাচীন ও ঐতিহ্যবাহী হাজারীবাগ বাজারের ফিনিক্স লেদার নামের একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। একই সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ২টা ১৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, হাজারীবাগ বাজারের একটি ট্যানারির সাত তলা ভবনের ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আগুন নেভাতে ফায়ার সার্ভিরে আটটি ইউনিট কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি চামড়ার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এসএইচবি 

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক