১৩ জানুয়ারী, ২০২৫ ০৮:৫৭ পিএম

সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি

মেডিভয়েস রিপোর্ট: ৩৬ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মচারী হাসপাতাল। ৩৬ পদে মোট ১৯১ জনকে নিয়োগ দেবে হাসপাতালটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ১৪ জানুয়ারি থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। রবিবার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সরকারি কর্মচারী হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক ও নিয়োগ কমিটির সভাপতি মুহাম্মদ সোহেল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানের নাম: সরকারি কর্মচারী হাসপাতাল

পদসংখ্যা: ৩৬টি

লোকবল নিয়োগ: ১৯১ জন

পদের বিবরণ:

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: হাসপাতালে

বয়সসীমা: ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

নির্দেশনা: সহকারী লাইব্রেরিয়ান, রেকর্ড কিপার, সহকারী হিসাবরক্ষক এবং হিসাব সহকারী পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং শুধু ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৯ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১৬৮ টাকা এবং ১০ থেকে ৩৫ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৩৬ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে (ক্রমিক: ১-৩৬ পর্যন্ত) টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই http://skh.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

►এছাড়া বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক