১০ জানুয়ারী, ২০২৫ ০৪:৪৪ পিএম

আন্দোলনে শহীদ ৬ বেওয়ারিশ লাশ ঢাকা মেডিকেল মর্গে

আন্দোলনে শহীদ ৬ বেওয়ারিশ লাশ ঢাকা মেডিকেল মর্গে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এখনো জুলাই গণ-অভ্যুত্থান শহীদ আরও ছয় বেওয়ারিশ লাশের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল।

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা। 

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, নিজেদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া অশনাক্তকৃত ৬টি মরদেহ আছে বলে জানতে পারে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ছয়টি লাশ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে আছে বলে তিনি জানান। বিশেষ সেল টিম সদস্যবৃন্দ ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে। 

লাশের প্রাপ্ত তথ্য অনুযায়ী, মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), পুরুষ (২৫), পুরুষ (২২), মহিলা (৩২), পুরুষ (৩০) ও এনামুল (২৫) নামের একজন।

জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল টিমের সদস্যরা বলেন, লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত’। একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসেবে ‘ডিজিস্ট’ ওপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে’।

তারা আরও জানান,  মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে মৃতদেহের পরিহিত আলামতও সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।

কারো পরিবারের সদস্য মিসিং থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার  অনুরোধ করা হয়েছে।  

এসএইচবি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক