০৬ জানুয়ারী, ২০২৫ ০৩:৩৮ পিএম
এফসিপিএস-এমসিপিএস পরীক্ষা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই চিকিৎসকের পরীক্ষা বাতিল করলো বিসিপিএস

শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই চিকিৎসকের পরীক্ষা বাতিল করলো বিসিপিএস
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষা চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই চিকিৎসকের পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ও রোববার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বিসিপিএসের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বিল্লাল আলমের সই রয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার এমসিপিএস জানুয়ারি ২০২৫ সেশনের দ্বিতীয় পত্র লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন শৃঙ্খলা ভঙ্গের দায়ে ডা. রুবাইয়া নাহারের পরীক্ষা বাতিল করা হয়।

আর রোববার এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষা চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হন ডা. মনিষা সাহা। এ জন্য তারও পরীক্ষা বাতিল করা হয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জনস (বিসিপিএস)
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত