০৬ ডিসেম্বর, ২০২৪ ০৩:৫৯ পিএম

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে হবিগঞ্জে ফ্রি চিকিৎসা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে হবিগঞ্জে ফ্রি চিকিৎসা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে হবিগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের উদ্যোগে নবীগঞ্জের দিনারপুর কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।  

মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এসময়  রোগীদের মাঝে ফ্রি চশমা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্প চলাকালে নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায় ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি এম.এ মুহিতসহ দিনারপুর বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত