০৬ ডিসেম্বর, ২০২৪ ০৩:৫৯ পিএম
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে হবিগঞ্জে ফ্রি চিকিৎসা
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে হবিগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের উদ্যোগে নবীগঞ্জের দিনারপুর কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এসময় রোগীদের মাঝে ফ্রি চশমা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্প চলাকালে নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায় ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি এম.এ মুহিতসহ দিনারপুর বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
এই বিভাগের সর্বাধিক পঠিত