চাঁদপুর মেডিকেলের আইডিএর কমিটি গঠন
মেডিভয়েস রিপোর্ট: চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব পদে যথাক্রমে ডা. সফওয়াত সাইফ উল্লাহ (নাফিস) ও ডা. শাখাওয়াত হোসেন রাহী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৯ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে চাঁদপুর মেডিকেলের প্রথম ব্যাচের এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এতে বলা হয়, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, চাঁদপুরের প্রথম ব্যাচের সকল ইন্টার্ন ডাক্তারদের সর্বসম্মত প্রস্তাবনার ভিত্তিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২০২৪-২৫ এর কমিটি নিম্নোক্তভাবে অনুমোদন করা হলো। এতে মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. ইসফাত জাহান ও ডা. সাফায়াত সাজিদ।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ডা. শামছুন নাহার হেনান, ডা. সাবরিনা তাবাসসুম ফারিন, ডা. ফাতেমা আক্তার, ডা. কামরুন নাহার কেয়া, ডা. সুলতানা আহমেদ সাথী, ডা. সাদমান সাকীব ও ডা. শাহরিয়ার হক মজুমদার।
-
১৫ নভেম্বর, ২০২৪
-
০৩ এপ্রিল, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৩
-
০২ সেপ্টেম্বর, ২০২৩