১৫ নভেম্বর, ২০২৪ ০৩:৫৮ পিএম

ধানমন্ডিতে চিকিৎসকদম্পতির বাড়িতে চুরি, ছুরিকাঘাতে প্রবীণ চিকিৎসকের মৃত্যু

ধানমন্ডিতে চিকিৎসকদম্পতির বাড়িতে চুরি, ছুরিকাঘাতে প্রবীণ চিকিৎসকের মৃত্যু
ডা. কে এম আব্দুর রশিদ।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ধানমন্ডিতে নিজ বাড়িতে চোরের ছুরিকাঘাতে খুন হয়েছেন ডা. কে এম আব্দুর রশিদ নামে এক প্রবাসী চিকিৎসক। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে পশ্চিম ধানমন্ডিতে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) শাহ্ মোস্তফা তারেকুজ্জামান মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চুরি করতে তাঁর বাসায় ঢুকেছিল তিন চোর। ওই সময়ে ছাদে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। ছাদের দরজা খোলা ছিল। হঠাৎ তাঁকে দেখে তাঁর সঙ্গে বাকবিতণ্ডা হয় চোরদের। পরে তাঁকে ইচ্ছেমত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাঁর বাসা থেকে গুরুত্বপূর্ণ তেমন কিছু নেয়নি চোররা।’

তিনি আরও বলেন, বাসায় তিনি আর তাঁর চিকিৎসক স্ত্রী সুফিয়া রশিদ থাকেন। তাঁরা দুজনই বয়স্ক এবং লন্ডন বসবাস করেন। গত সেপ্টেম্বরে ঢাকায় আসেন। ওই চিকিৎসকের বয়স ৮২ বছর।

জানা গেছে, ঘটনার পর ডা. আব্দুর রশিদকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহ্ মোস্তফা তারেকুজ্জামান বলেন, ‘আমরা এখনও পোর্স্টমর্টেম রিপোর্ট পাইনি। মামলা রুজু হয়নি। মামলার বাদী কে হবেন, এটা নিয়ে আলোচনা চলছে। সবকিছু প্রসেস করা হচ্ছে, থানায় মামলা হবে। তদন্তের জন্য যা যা করণীয় সেগুলো আমরা করছি।’

এসএইচ/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক