০২ নভেম্বর, ২০২৪ ০৫:২৪ পিএম

‘ক্যান্সার ব্যবস্থাপনার মূল কথা, একে আগেভাগে শনাক্ত করা’

‘ক্যান্সার ব্যবস্থাপনার মূল কথা, একে আগেভাগে শনাক্ত করা’
ক্যান্সার প্রতিরোধ সচেতনতা বিষয়ে সেমিনারে বক্তব্য রাখছেন মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার ব্যবস্থাপনার মূল কথা হচ্ছে একে আগেভাগে শনাক্ত করতে হবে। শুরুতে শনাক্ত করা গেলে চিকিৎসার নানা সুযোগ থাকে। কিন্তু শেষের দিকে এই রোগ ধরা পড়লে চিকিৎসা জটিল হয়ে পড়ে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতামূলক এক সেমিনারে আলোচকদের বক্তব্যে এসব কথা উঠে এসেছে।

শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে এই সেমিনার আয়োজিত হয়। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এই ক্যাম্পেইনের আয়োজন করে। এটি ব্যবস্থাপনায় ছিল মাভাবিপ্রবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

সেমিনারে নারীদের ক্যান্সার, বিশেষ করে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিংয়ের জন্য তাদেরকে সচেতন হওযার আহ্বান জানানো হয়। পাশাপাশি পুরুষ সদস্যদেরও দায়িত্বশীল হতে অনুরোধ করা হয়।

মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. মো. ফজলুল  করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব। পরে বিষয়ের ওপর আলোচনা করেন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন।

এর আগে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক