ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৭
মেডিভয়েস রিপোর্ট: দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এছাড়া এই জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ২৬৯ জন। এছাড়া হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৭০২ জনে।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডেঙ্গুতে সবশেষ মৃত ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯৩ জন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ২৫ জন, রংপুরে ৫ জন, রাজশাহী বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে দুইজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান।
এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।
-
১১ ঘন্টা আগে
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬