১২ অক্টোবর, ২০২৪ ০৮:৫৮ পিএম

চাকরিতে প্রবেশসীমা: পুরুষের ৩৫, নারীর ৩৭ করার সুপারিশ

চাকরিতে প্রবেশসীমা: পুরুষের ৩৫, নারীর ৩৭ করার সুপারিশ
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ ও নারীর ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি।

শনিবার (১২ অক্টোবর) কমিটির একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে অবসরের বয়সসীমা ৫৯ বছরই সুপারিশ করেছে সংস্কার কমিশন।

সূত্র জানায়, পর্যালোচনা কমিটি চাকরির বয়স বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে তার আলোকে অন্তর্বর্তী সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে প্রবেশের বয়সসীমা শেষ পর্যন্ত কত বছর হবে, তার জন্য সরকারের ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।

এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে গত ৩০ সেপ্টেম্বর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়। এক সপ্তাহ পর অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ দিয়েছে তারা। এতে বলা হয়েছে, সরকারি চাকরির আবেদনে পুরুষের বয়স হবে সর্বোচ্চ ৩৫ বছর, আর নারীদের ৩৭ বছর।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা রয়েছে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান হলে ৩২ বছর। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানানো হচ্ছে প্রায় একযুগ থেকে। এ দাবি পূরণে বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলনও করেছে চাকরি প্রত্যাশীরা। এরই ধারাবাহিকতায় সে আন্দোলন সাম্প্রতিক সময়ে আরও তীব্রতর হয়েছে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক