০৯ অক্টোবর, ২০২৪ ১২:১৭ পিএম

এবি পার্টির নতুন আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল ওহাব

এবি পার্টির নতুন আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল ওহাব
অধ্যাপক ডা. আব্দুল ওহাব।

মেডিভয়েস রিপোর্ট: আমার বাংলাদেশ পার্টির (এবি) নতুন আহ্বায়ক হয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ও সামাজিক ব্যক্তিত্ব অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে দলটির জরুরি ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের (এনইসি) সভায় নতুন আহ্বায়কের নাম ঘোষণা করা হয়।

অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার দেশের একজন শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞ এবং একটি বেসরকারি মেডিকেল কলেজের সিনিয়র অধ্যাপক। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম।

এর আগে, মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী নিজের ফেসবুকে পদত্যাগের কথা জানান। তিনি লেখেন, ‘আমি এবি পার্টির আহ্বায়কের পদ ত্যাগ করেছি।’

২০২০ সালের ২ মে নতুন দল এবি পার্টি গঠন হয়। এ এফ এম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক ও মুজিবুর রহমান মঞ্জুকে সদস্যসচিব করে এর কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অধ্যাপক ডা. আব্দুল ওহাব
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক