০৭ অক্টোবর, ২০২৪ ০৫:২১ পিএম

৩ চিকিৎসককে মারধর: তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের

৩ চিকিৎসককে মারধর: তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের
জাতীয় মানবাধিকার কমিশন। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে তিন চিকিৎসককে মারধরের ঘটনায় জেলার পুলিশ সুপারকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন আগামী ১২ অক্টোবরের মধ্যে কমিশনে প্রেরণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার (০৭ অক্টোবর) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ অক্টোবর দুপুরে ২০-২৫ জন দুর্বৃত্ত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ঢুকে পড়ে। তারা সেখানে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) চন্দন দাসকে জোর করে বের করে মারধর শুরু করে। তাকে রক্ষায় এগিয়ে যান ডা. তনুশ্রী ডাকুয়া ও ডা. রেজোয়ানা মেহজাবিন বন্যা। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাদেরও মারধর করে।

চিকিৎসকদের কর্মস্থল ও রোগাক্রান্ত মানুষদের চিকিৎসাসেবা প্রদানের স্থান, হাসপাতালে প্রবেশ করে চিকিৎসকদের ওপর এমন হামলার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় এবং মানবাধিকারের লঙ্ঘন উল্লেখ করে স্বপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ ঘটনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেনকে দায়ী করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে মুফতি কামালের ঘনিষ্ঠ কয়েকজন ওষুধ কোম্পানির কর্মীও রয়েছেন।

এ ঘটনায় ডা. রেজোয়ানা মেহজাবিন বন্যা জানিয়েছেন, মো. শিমুল শেখ নামের স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল জরুরি বিভাগে হামলা করে। তারা চন্দন দাসকে বের করে বেধড়ক মারধর করতে থাকে। তিনি ও ডা. তনুশ্রী ডাকুয়া মারধর ঠেকাতে গেলে হামলাকারীরা তাদেরও মারধর করে।

এই চিকিৎসকের ভাষ্য, হামলাকারীরা ওই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়কে গালাগাল করে। শিমুল শেখের সঙ্গে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শাহীন ও একমি ফার্মাসিউটিক্যালসের রাব্বিকে চিনেছেন। হাসপাতালের ভেতরে এমন হামলার পর থেকে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত সময়ের মধ্যে হামলার বিচার দাবি করেন তিনি।

এ অবস্থায়, ঘটনাটি সুষ্ঠু তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা গ্রহণ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে কমিশনে প্রতিবেদন প্রেরণে জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ এর ১৭ ধারা অনুযায়ী জেলা পুলিশ সুপারকে বলা হয়েছে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক