০৭ অক্টোবর, ২০২৪ ০৪:১৫ পিএম

‘শুধু রোগ নিরাময় করে স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব নয়’

‘শুধু রোগ নিরাময় করে স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব নয়’
‘নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচির’ অগ্রগতি ও মতবিনিময় কর্মশালা। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসি’র চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, শুধু রোগ নিরাময় করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য শুধু মহানগরে নয়, সারাদেশেই রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের উদ্যোগ গ্রহণ করতে হবে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপিএইচই অডিটোরিয়ামে ‘নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচির’ অগ্রগতি ও মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ও বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহায়তায় সেফটিনেট বাংলাদেশ এই মতবিনিময় সভার আয়োজন করে।

এ সময় নগরাঞ্চলে রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ায় সেফটিনেট বাংলাদেশের প্রশংসা করেন ডা. জিল্লুর রহমান। আর এই রোগ প্রতিরোধ বাস্তবায়নে সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া ১২টি সিটি করপোরেশনে জনস্বাস্থ্য ও মহামারি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার প্রশংসাও করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।

সেফটিনেট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল (অব.) ডা. সৈয়দ হাসান আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান ও ইউএসসিডিসি বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ডা. নিলি। 

এছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকগণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগীয় উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ ও দেশের প্রথিতযশা জনস্বাস্থ্যবিদগণ উপস্থিত ছিলেন।

ইউএসসিডিসি সেফটিনেট গত চার বছরে কর্মসূচিটি শহুরে জনস্বাস্থ্য উন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এটি উচ্চ রক্তচাপ এবং স্থূলতার মতো অসংক্রামক রোগ এবং ডেঙ্গু ও হেপাটাইটিস বি-এর মতো সংক্রামক রোগগুলোর ওপর গুরুত্বারোপ করে জনস্বাস্থ্য প্রচারণা পরিচালনা করেছে। যা হাজার হাজার শহুরে বাসিন্দাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

এছাড়াও সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাদের এবং চিকিৎসা পেশাজীবীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেছে, যাতে তারা জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় আরও দক্ষ হয়ে উঠতে পারে। এর পাশাপাশি, ছয়টি প্রধান সিটি করপোরেশনে একটি সংক্রামক রোগ নজরদারি ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক