২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:১৮ পিএম

চিকিৎসা ব্যয় কমানোর আশ্বাস স্বাস্থ্য ডিজির

চিকিৎসা ব্যয় কমানোর আশ্বাস স্বাস্থ্য ডিজির
'স্বাস্থ্যখাতের সংস্কার : নাগরিক সমাজের ভাবনা' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রোগীদের চিকিৎসা খরচ কমানোর ওপর তাগিদ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন। তিনি বলেন, আউট অব পকেট এক্সপেন্ডিচারের কারণে একটা বড় পরিমাণ টাকার অংশ জনগণের পকেট থেকে চলে যাচ্ছে। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করব কীভাবে চিকিৎসায় আউট অব পকেট এক্সপেন্ডিচার কমানো যায়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ আয়োজিত 'স্বাস্থ্যখাতের সংস্কার : নাগরিক সমাজের ভাবনা' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

চিকিৎসায় খরচ কমানো প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি একজন কার্ডিয়াক সার্জেন, এ বিষয়গুলো আমি অনেক বেশি দেখি এবং লক্ষ্য করি। প্রায়ই এমন রোগী আসতো যে তার শেষ সম্বলটুকু বিক্রি করে চিকিৎসা নিতে এসেছেন। এমনকি অনেককে চিকিৎসার জন্য তার থাকার ভিটেমাটিটাও বিক্রি করে দিতেও দেখেছি। এজন্য আমি সব সময় চেষ্টাও করেছি কীভাবে তাদের জন্য কিছু করা যায় বা ব্যয়টাকে কীভাবে সংকোচন করা যায়।

অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, আমি গত কিছুদিন হলো স্বাস্থ্যের দায়িত্বে এসেছি। নতুন দায়িত্বে আসার পর আমার সঙ্গে যারা দেখা করতে এসেছেন, তাদের মধ্যে প্রায় শতকরা ৯৫ থেকে ৯৭ শতাংশ এসেছেন নিজের সমস্যা-চাওয়া নিয়ে। সবাই শুধু এসে বলে আমার এই সমস্যা, ওই সমস্যা.. কিন্তু এখন পর্যন্ত আমার কাছে কেউ এসে আমাদের সার্বিক জাতির সমস্যাগুলোর কথা বলেনি। এটাই হলো আমার গত কয়েক দিনের অভিজ্ঞতা।

একটা দারুণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশে একটা পরিবর্তন এনেছি উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের এই মুহূর্তে অনেক সংস্কার করার সুযোগ রয়েছে। তবে যে বিষয়গুলো আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়, এরমধ্যে এক নম্বর হচ্ছে- অনেক বিষয়ে আমরা ঐক্যমতে আসতে পারি না। কারণ হলো—আমরা অনেক ক্ষেত্রেই নিজের ব্যক্তিগত মতের ওপরই বেশি দৃঢ় থাকি। তাই স্বাস্থ্যে সংস্কার আনতে হলে আমাদের সম্পদের সীমাবদ্ধতা, দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক পরিবেশসহ সামগ্রিক সবকিছুই বিবেচনা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ ওয়াচের জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বি-র সিনিয়র ডিরেক্টর ড. শামস আল আরেফিন। সূচনা বক্তব্য রাখেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল। এসময় অ্যালায়েন্স ও স্বাস্থ্যখাতের প্রয়োজনীয় সংস্কার প্রসঙ্গে উপস্থাপনা পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ ও সহযোগী অধ্যাপক ড. সুজানা করিম।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক