২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:০৫ পিএম

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঁচ কমিটি

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঁচ কমিটি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ছবি: লোগো।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুর সংক্রমণ রোধে মশক নিধন অভিযান বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির জন্য বিভিন্ন অঞ্চলের জন্য চারটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ ছাড়া সমন্বয় ও তথ্য সংগ্রহে আরও একটি কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হয়।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ডেঙ্গু রোগের সংক্রমণ হতে নাগরিকদের রক্ষাকল্পে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় মশক নিধন অভিযান যথাযথভাবে বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির জন্য নিম্নরূপভাবে কমিটি গঠন করা হলো।’

এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনটি টিমে ছয়জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চারটি টিমে আটজন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও অন্যান্য সিটি কর্পোরেশনে চারজন, সাভার, ধামরাই, দোহার, তারাব, রুপগঞ্জ ও অন্যান্য পৌরসভায় তিনজন করে সদস্য রয়েছেন।

এ ছাড়া ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় সমন্বয় এবং তথ্য সংগ্ৰহ কমিটিতে রয়েছেন আরও সাতজন।

এসব কমিটির কার্যপরিধি হিসেবে বলা হয়েছে, কর্মকর্তারা সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে সমন্বয়পূর্বক দৈনিক কমপক্ষে তিনটি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব এলাকা পরিদর্শন করবেন এবং ডেঙ্গু রোগ প্রতিরোধ কার্যক্রম মনিটরিং ও তদারকি করবেন, স্থানীয় সরকার বিভাগের তথ্য সংগ্রহ কমিটির নিকট নিয়মিতভাবে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় গৃহীত 
পদক্ষেপ এবং অভিযান পরিচালনা সংক্রান্ত সচিত্র প্রতিবেদন দাখিল করবেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় গৃহীত পদক্ষেপ ও অভিযান পরিচালনা সংক্রান্ত প্রতিবেদন নিয়মিতভাবে ওয়েবসাইট, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ব্যবস্হা গ্রহণ করবেন।

অফিস আদেশ দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক