১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:২৯ পিএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ২৬৭

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ২৬৭
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬৭ জন।

একই সাথে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫২ জন। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে চলতি বছরে মোট ১০৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৪২ জন। এর মধ্যে ১৭ হাজার ২৩৯ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় মৃত নারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। আক্রান্তদেরও সিংহভাগ ঢাকার। এর মধ্যে দক্ষিণের ১১৫, উত্তরের ৯১, ঢাকা সিটির বাইরে পুরো বিভাগে ৩১, চট্টগ্রাম বিভাগে নয়, খুলনা বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে ১০ এবং রাজশাহী বিভাগের একজন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ১৬৫ জন পুরুষ ও ১০২ জন নারী।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক