১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩৭ পিএম

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল-মামুন

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল-মামুন
অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল-মামুনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল-মামুনকে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তা আগামী তিন কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

এ ছাড়া অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুড ইন হবেন বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপন দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত