১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৫৯ পিএম
ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ৫৩৪
ফাইল ছবি।
মেডিভয়েস রিপোর্ট: কয়েকদিন থেকে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। এবার একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৩৪ জন।
এ নিয়ে চলতি বছরে মোট ১০২ জনের মৃত্যু হলো। এর আগে গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ ৬১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানা গেছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৮১৯ জন। মারা যাওয়া রোগীদের মধ্যে ৫১ দশমিক ৫ শতাংশ নারী ও পুরুষ ৪৮ দশমিক ৫ শতাংশ।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ডেঙ্গু
-
২৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১৯ সেপ্টেম্বর, ২০২৬
-
১৭ সেপ্টেম্বর, ২০২৬
-
১৬ সেপ্টেম্বর, ২০২৬
-
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত