০৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৩০ পিএম

এনটিআরসিএর নতুন চেয়ারম্যান মফিজুর রহমান

এনটিআরসিএর নতুন চেয়ারম্যান মফিজুর রহমান
মোহাম্মাদ মফিজুর রহমান। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মাদ মফিজুর রহমান। এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ড প্রশাসনের সদস্য ছিলেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে সংস্থাটির সাবেক চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

২০২৩ সালের ২১ ডিসেম্বর স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজমকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিল সরকার। গত সপ্তাহে তাকে পরিবার পরিকল্পনা অধিপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে বদলি করা হয়।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক