০৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫৭ পিএম

বন্যার্ত ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বন্যার্ত ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বন্যার্তদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বন্যাকবলিত এলাকায় শুরু থেকেই ১০৮টি মেডিকেল ক্যাম্প স্থাপন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসব মেডিকেল ক্যাম্প ২৯ হাজার ৯৭৭ জন মানুষকে বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি চিকিৎসাসেবা নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা।

বন্যার্তদের সহায়তায় মেডিকেল টিম গঠন ও ট্রেনিং চলমান থাকবে জানিয়ে সংবাদ সম্মেলনে সমন্বয়ক তারেকুল ইসলাম বলেন, আমরা বন্যার্তদের পাশে থেকে তাদের সহায়তায় জোরালো ভূমিকা রাখছি। ত্রাণ, চিকিৎসাসেবা ইত্যাদির মাধ্যমে আমাদের কার্যক্রম চালিয়েছি, যা অব্যাহত থাকবে।

তারা জানান, এই বন্যার সময়ে তারা পাঁচটি জেলায় স্বাস্থ্যসেবা দিয়েছেন। এর মধ্যে নোয়াখালীতে ২৩টি ক্যাম্পের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৮৫০ জন, ফেনীতে ফিল্ড হাসপাতাল ও ৬১টি ক্যাম্পের মাধ্যমে ১৬ হাজার ৪৮৮ জন, লক্ষ্মীপুরে ১১টি ক্যাম্পের অধীনে ৩ হাজার ১৮০ জন, কুমিল্লায় ৮টি ক্যাম্পের মাধ্যমে ২ হাজার ৭০০ জন ও খাগড়াছড়িতে ৫টি ক্যাম্পের অধীনে ১ হাজার ৭৫৯ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

তারা আরও জানান, এ সময় প্রতিটি টিমকে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতারা সহায়তা করেছেন বলেও জানান। এই কার্যক্রম পরিচালনা করতে তাদের খরচ মোট ২ লাখ ২৩ হাজার ৭২০ টাকা।

প্রতিটি বন্যাকবলিত জেলায় ২০০ বেডের একটি ফিল্ড হাসপাতাল নির্মাণ করা জানিয়ে সংগঠনটি জানায়, প্রতিটি ফিল্ড হাসপাতালের আওতায় ছোট ছোট মেডিকেল টিম থাকবে, যারা প্রান্তিক এলাকায় চিকিৎসাসেবা দেবে এবং গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় ফিল্ড হাসপাতালে পাঠানো হবে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক