২৮ অগাস্ট, ২০২৪ ০৪:৫৭ পিএম
বিএসএমএমইউতে ড্যাবের কার্যক্রম স্থগিত
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শাখার কার্যক্রম স্থগিত করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব ডা. মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ড্যাব বিএসএমএমইউ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশে বলা হয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার শাখার সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হলো।
এ বিষয়ে ড্যাবের সভাপতি ডা. হারুন বলেন, ওপর মহল থেকে হয়তো বিএসএমএমইউ বিষয়ে অভিযোগ গেছে। তাদের থেকে আমাদের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। তাই আমরা আপাতত কমিটির কার্যক্রম স্থগিত করে বিষয়টি খতিয়ে দেখবো।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত