২৮ অগাস্ট, ২০২৪ ০৯:৫৩ এএম

বন্যার্তদের সাড়ে পাঁচ লক্ষ টাকা দিল রংপুর মেডিকেল

বন্যার্তদের সাড়ে পাঁচ লক্ষ টাকা দিল রংপুর মেডিকেল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টানা বৃষ্টিপাত ও ভারত বাঁধ খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় বন্যার্তদের জন্য পাঁচ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা উপহার দিয়েছে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল।

মঙ্গলবার (২৮ আগস্ট) বিষয়টি জানিয়েছেন রংপুর মেডিকেলের শিক্ষার্থী ডা. রিয়াজ শরীফ লিমন।

এর আগে রংপুর মেডিকেলের অধ্যক্ষ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল শিক্ষার্থীদের উদ্দ্যোগে শিক্ষকদের সহযোগিতায় আস্ সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যায় দূর্গতদের জন্য ভালো (পাঁচ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা দেওয়া হলো।’ 

এর আগে বন্যার্তদের সহযোগিতায় দেশের মোট ১৫টি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা একদিনের বেতন দেওয়ার ঘোষণা দেন। এর বাইরেও বিভিন্ন মেডিকেলের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা দেশের এই ক্রান্তিলগ্নে এগিয়ে এসেছেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বন্যা
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক