২৭ অগাস্ট, ২০২৪ ০৩:৫৫ পিএম

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেপ্তার

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেপ্তার
মোহাম্মদ আলী আরাফাত। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

গত ১২ আগস্ট মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী শারমিন মুশতারী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংক। পরে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ।

মোহাম্মদ আলী আরাফাত কয়েক বছর ধরে টক শোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলে আসছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি।

গত বছরের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হয়ে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

গত ৫ আগস্ট বৈষম্য-বিরোধী ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের পর থেকে থেকে পলাতক ছিলেন আরাফা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক