১৬ অগাস্ট, ২০২৪ ১১:৪০ এএম

আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যয় মওকুফের অনুরোধ

আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যয় মওকুফের অনুরোধ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার ব্যয় মওকুফের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে আন্দোলনে আহত সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলেও নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহকে তাদের বিল মওকুফ অথবা নূন্যতম বিল গ্রহণ করে ছাত্র জনতার এই অবদানের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, সরকারি হাসপাতালে তাদের সকল চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক বহন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতাল স্বপ্রনোদিত হয়ে বিল মওকুফ করায় অধিদপ্তর তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক