১৪ অগাস্ট, ২০২৪ ১০:৩৯ এএম

আফ্রিকায় মাঙ্কিপক্সের ভয়াবহ প্রকোপ, জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা

আফ্রিকায় মাঙ্কিপক্সের ভয়াবহ প্রকোপ, জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আফ্রিকার দেশগুলোতে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স ভাইরাস। এ জন্য মহাদেশটির শীর্ষ এক স্বাস্থ্য সংস্থা ‘পাবলিক হেল্থ এমার্জেন্সি’ জারি করেছে। মূলত কঙ্গো থেকে প্রতিবেশী দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এটি ছড়ায়। এতে ফ্লুর মতো উপসর্গের পাশাপাশি পুঁজ-ভরা ক্ষত সৃষ্টি করে। অধিকাংশ ক্ষেত্রে প্রভাব সামান্য দেখা গেলেও মৃত্যু পর্যন্ত হতে পারে।

কঙ্গোতে প্রাদুর্ভাব শুরু হয়েছিল ক্লেড আই নামে পরিচিত একটি স্থানীয় স্ট্রেনের বিস্তারের মাধ্যমে। তবে নতুন রূপটি ক্লেড আইবি নামে পরিচিত। ভাইরাসটি ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সহজে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে।

আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) গত সপ্তাহে সতর্ক করে জানায়, ভাইরাল সংক্রমণের বিস্তারের হার উদ্বেগজনক।

এটি জানায়, এই বছর এখন পর্যন্ত মহাদেশটিতে ১৫ হাজার রোগী শনাক্ত হয়েছে ও ৪৬১ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬০ শতাংশ বেশি।

১৯৭০ সালে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মানুষের মধ্যে প্রথম শনাক্ত হয়। এরপর এমপক্স কয়েক দশক ধরে আফ্রিকার কিছু অংশে ছড়াতে থাকে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও