৩০ জুলাই, ২০২৪ ১১:০১ এএম

রাজধানীতে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল

রাজধানীতে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত দুই দিনের মতো আজ মঙ্গলবারও ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। এদিন সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এরপর বিকেল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ অব্যাহত থাকবে।

গত শনিবার (২৭ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী জানান, ঢাকাসহ চার জেলায় আগামীকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার জেরে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। এ সময় গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রবিবার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর নির্ধারিত সময়ের জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। তবে পুরোপুরি এখনও তুলে নেওয়া হয়নি।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক